ফের উত্তপ্ত লাদাখ, ভারত-চীন সেনা সংঘর্ষ, সীমান্তের কাছে আকাশে চীনা ফাইটার জেট

আড়াইমাস পরে ফের উত্তপ্ত হল পূর্ব লাদাখ। গত ১৫ই জুন গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে সংঘর্ষে কুড়ি জন ভারতীয় সেনা শহীদ হয়। এরপর দু’দেশের মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু হয়। দুই সেনাবাহিনীই রিট্রিট করে। কিন্তু ঊনত্রিশ অগাস্ট রাতে আবার সংঘর্ষ শুরু হয়। ভারতীয় সেনাবাহিনী একটি বিবৃতিতে জানাচ্ছে যে প্যাংগং সো লেক এর দক্ষিণ দিকে চীনের পিপলস লিবারেশন আর্মি সব আলোচনা ভেঙে ভারত ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে। ভারতীয় সেনাবাহিনী চীনা সেনাদের অভিপ্রায় বুঝতে পেরে বাধা দেয়। দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। রাতভর এই সংঘর্ষে কোনও জীবনহানীর ঘটনা ঘটেনি। এই ঘটনার পর প্যাংগং সো বরাবর সীমান্তে চীন তাদের জে – টোয়েন্টি ফাইটার জেট এর একটি বহরকে মোতায়েন করেছে। তারা সীমান্তের কাছে চীনা আকাশসীমায় মহড়া দিচ্ছে। ভারতীয় সেনাপ্রধান এমএম নাভরানে সেনাবাহিনীর সব ডিভিশনকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। সোমবার চুসুলে দু’দেশের সেনাকর্তাদের ফ্ল্যাগ মিটিং হয়েছে সীমান্তে শান্তি বজায় রাখার জন্যে।।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।