অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন, প্রধান আসামী ইন্সপেক্টর লিয়াকত আলী।
রোববার (৩০ আগস্ট) বেলা বারোটার কিছু আগে কক্সবাজার আদালতে নেয়া হয় তাকে। এরআগে সদর হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে সিনহা রাশেদকে গুলি করেন লিয়াকত। তাই, মামলার জন্য তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে গুরুত্বপূর্ণ মনে করছে তদন্ত সংস্থা। এরআগে এই মামলায় এপিবিএনের তিন সদস্য জবানবন্দি দেন আদালতে।
এদিকে, কাল সময় নির্ধারিত থাকলেও রিপোর্ট দিচ্ছেনা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তদন্ত কমিটি। আরও সময় চাওয়ার কথা জানিয়েছেন কমিটির সদস্যরা।