যুক্তরাষ্ট্র ভিসা দিচ্ছে না সঞ্জয়কে

চতুর্থ ধাপের ফুসফুস ক্যান্সারের সঙ্গে লড়ছেন বলিউডের দাপুটে অভিনেতা সঞ্জয় দত্ত। কথা ছিল চিকিৎসার জন্য দ্রুতই মার্কিন যুক্তরাষ্ট্রে যাববেন মুন্না ভাই খ্যাত এই অভিনেতা। তবে ভিসা জটিলতার কারণে দোটানা ছিল। তাই জরুরি ভিত্তিতে মুম্বইতেই চিকিৎসার বন্দোবস্ত করেছিল সঞ্জয়ের পরিবার। প্রথম দফায় ভিসা মঞ্জুর না হওয়ায় ৫ বছরের চিকিৎসাকালীন ভিসার জন্য আবারও আবেদন করা হয়েছে। ১৯৯৩ সালের মুম্বইয়ের সিরিজ বোমা হামলায় সম্পৃক্ততা থাকার কারণে সঞ্জয়কে ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে এবার ভিসা পেতে সঞ্জয়কে সাহায্য করছেন তার এক কাছের বন্ধু। যিনি ভিসা সংক্রান্ত একজন কর্তাব্যক্তি।

তাই আশা করা যাচ্ছে দ্রুতই মার্কিন যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন ক্যান্সার হাসপাতালের উদ্দেশ্যে দেশ ছাড়ার অনুমতি পাবেন তিনি।
যেখানে ১৯৮১ সালে ক্যান্সার নিরাময়ের উদ্দেশ্যে ভর্তি হয়েছিলেন তার মা নার্গিস দত্ত। সঞ্জয় ভিসা পেলে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন তার স্ত্রী এবং বোন। অবশ্য সঞ্জয়ের বড় মেয়ে তৃষালা অনেক আগে থেকেই অবস্থান করছেন নিউ ইয়র্কে। ভক্তদের একটি আশা তাড়াতাড়ি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে জয়ী হয়ে ফিরবেন এই প্রিয় অভিনেতা।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।