আসছে রানা সিদ্দিক’র পরিচালনায় “ছলনাময়ী কন্যা” মিউজক ভিডিও

বিনোদন ডেস্কঃ সম্প্রতি পুবাইলের মেঘলা শুটিং হাউজ সহ গাজিপুরের বিভিন্ন লোকেশনে নির্মিত হলো মিউজিক ভিডিও ছলনাময়ী কন্যা। গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমান মাহমুদুল। গানটি লিখেছেন আরেফিন মোস্তফা। গানটির মিউজিক ভিডিও নির্মান করেছেন বিনোদন সাংবাদিক ও নির্মাতা এম রানা সিদ্দিক।

গ্রামীন লোকেশনে নির্মিত মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন ম্যাক মুকুল, মানতাসা মীম ও অরন্য জিয়া। মিউজিক ভিডিওটিতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন শেখ সাদী। ড্রোন পরিচালনায় ছিলেন মামুন।

গান প্রসঙ্গে গীতিকার আরেফিন মোস্তফা বলেন- এটি আমার ১১৯ তম গান। এর আগে আমার ৩-৪ টি গান রিলিজ হয়েছে। এই গানটি আশা করি দর্শক হ্নদয়ে জায়গা করে নিবে। শ্রোতাদের ভালবাসা পেলে লেখা অব্যাহত থাকবে।

গান প্রসংগে মডেল মীম বলেন- গানটিতে আমি একজন ছলনাময়ী কন্যা চরিত্রে অভিনয় করেছি। পারসনালি গানটি আমার খুব ভালো লেগেছে। যদিও বৃষ্টি একটু শুটে সমস্যা করেছিলো তারপরও রানা সিদ্দিক ভাইয়ের গোছানো ডিরেকশনে সুন্দর ভাবে কাজ টি শেষ করেছি। আশা করি মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।

গানটির মডেল ম্যাক মুকুল বলেন- প্রথমেই সাইট্রাস ক্রিয়েশন কে অনেক অনেক ধন্যবাদ জানাই মিউজিক ভিডিওটিতে আমাকে মডেল হিসেবে নির্বাচন করার জন্য। খুব আনন্দের সাথে কাজ টি করেছি। গানটা চমৎকার ছিলো। সব মিলে আমি খুবই এক্সাইটেড।

গানটি খুব শিঘ্রই সাইট্রাস ক্রিয়েশনস ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হবে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।