ভারতে অক্সফোর্ড টিকার দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু

ভারতে আজ থেকে শুরু হয়েছে অক্সফোর্ডের করোনাভাইরাস টিকার দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল। পুনের একটি হাসপাতালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার সম্ভাব্য টিকার পরীক্ষা-নিরীক্ষা চালাবে সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)।

এর আগে সিরাম জানায় আমরা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিজিএসসিও) যাবতীয় অনুমোদন পেয়েছি। ২৫ আগস্ট (মঙ্গলবার) থেকে ভারতী বিদ্যাপীঠ মেডিকেল কলেজ ও হাসপাতালে হিউম্যান ট্রায়াল প্রক্রিয়া শুরু করবো গত ৩ আগস্ট দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মানবদেহে পরীক্ষা-নিরীক্ষার জন্য সিরামকে অনুমোদন দেয় ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। দেশের ১৭টি জায়গায় সেই পরীক্ষা-নিরীক্ষা চলবে।

সংবাদসংস্থা পিটিআই’কে সিরাম জানিয়েছে, পাটনার রাজেন্দ্র মেমোরিয়াল রিসার্চ ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সেস, চণ্ডীগড়ের পোস্ট গ্রাজুয়েট ইন্সটিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চসহ বিভিন্ন হাসপাতালে সেই ট্রায়াল চালানো হবে। তাতে অংশগ্রহণ করবেন ১৮ বছরের বেশি প্রায় ১,৬০০ জন স্বেচ্ছাসেবক।

সিরামের সরকার ও নিয়ন্ত্রণ বিষয়ক অতিরিক্ত অধিকর্তা প্রকাশ কুমার সিং পিটিআইকে বলেন, আমাদের দলের মানসিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মানুষের জন্য বিশ্বমানের করোনা প্রতিষেধক তৈরি করবো আমরা এবং আমাদের দেশকে আত্মনির্ভর করে তুলবো।

উল্লেখ্য, ভারতে এ পর্যন্ত ৩১ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৬১ হাজার মানুষ। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৫৮ হাজারের বেশি মানুষের।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।