শোবিজ ডেস্ক:তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী, চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন খ্যাত এবং জাতীয় পর্যায়ে একাধিক পুরষ্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা আগামীকাল ২৩ শে আগস্ট বিকাল ৩ টায় অনুষ্ঠিতব্য চ্যানেল আই এর বিশেষ লাইভ “আমার যত গান” অনুষ্ঠানে গাইবেন ।কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী স্মরণে তাঁরই বিশেষ কিছু গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে পুষ্পিতা গাইবেন ১.ও আমার বাংলা মা তোর.. ২.আমি আছি থাকব.. ৩.আবার কখন কবে.. ৪. তুমি আমার মনের মানুষ.. ইত্যাদি কালজয়ী গানগুলো ।উল্লেখ্য, ইতোপূর্বে ডেঙ্গু ও করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক গান তাঁর ইউটিউব চ্যানেল “Pushpita Official” এ প্রকাশ করে এই শিল্পী ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম