যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বাংলাদেশি তরুণ খুন

যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেটে এক বাংলাদেশি তরুণ খুন হয়েছেন। গত শনিবার দিবাগত গভীর রাতে স্থানীয় হাডসন নদী থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। উমাইর সালেহ নামের তরুণটির বয়স ২৩ বছর। পরিবারের সাথে সে নিউজার্সির এডিসন শহরের বাসিন্দা ছিল। উল্লেখ্য, নিউ ইয়র্ক ও নিউজার্সি স্টেটের মধ্যবর্তী নদীটির নাম হাডসন। এই নদীর পূর্বপাশে নিউ ইয়র্কের ম্যানহাটন নগরী এবং পশ্চিম তীরে নিউজার্সি স্টেটের জার্সি সিটি।
স্থানীয় কাউন্টি প্রসিকিউটরের অফিস থেকে সাংবাদিকদের জানানো হয়েছে যে, শনিবার সন্ধ্যায় জার্সি সিটির মরিস পার্কের অদূরে হাডসন নদীতে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখেন এক পথচারি। তিনি ফোন করে বিষয়টি পুলিশকে জানানোর পর বিকাল সাড়ে ৭টার দিকে পুলিশ সেখানে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

সেটি ছিল এক তরুণীর মৃতদেহ, যার বয়স আনুমানিক ২২ বছর। মেয়েটি নিউ ইয়র্কের ম্যানহাটনের বাসিন্দা ছিল।
এর প্রায় ৫ ঘন্টার পর মরিস পার্কের অদূরে হাডসন নদীতে প্রায় কাছাকাছি জায়গায় আরেকটি মৃতদেহ ভাসতে দেখে পথচারিরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে উদ্ধার করার পর দেখতে পায় যে সেটি এক তরুণের মৃতদেহ। তার পকেটে থাকা পরিচয়পত্র দেখে জানা যায় যে, তার নাম উমাইর সালেহ এবং নিউজার্সির এডিসন শহরে তার বাড়ি। পরে তার পরিবারকে খবর দেয়া হলে তারা এসে মৃতদেহ শনাক্ত করে। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।
উমায়ের সালেহ’র মা একজন অভিবাসী বাংলাদেশি এবং তিনি স্কুলে শিক্ষিকতা করেন। তিনি পুলিশকে জানিয়েছেন যে, তাঁর মেধাবী ছেলে নিউজার্সির রাটগার্টস ইউনিভার্সিটি থেকে এ বছরই প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডসহ গ্রাজুয়েশন করেছে। শনিবার বিকেলে সে হাঁটতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফেরেনি। সালেহ সাঁতার জানতো বলেও জানায় তার মা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।