৫ বছর পর আবারো সঞ্চালনায় রিজভী

৫ বছর পর আবারো সঞ্চালনায় ফিরলেন লেখক, সাংবাদিক ও অভিনেতা রেজাউর রহমান রিজভী। এর আগে ২০১৫ সালের সর্বশেষ তিনি প্রতিদিনের সংবাদপত্র নিয়ে মোহনা টিভির সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘সংবাদ প্রতিদিন’-এর সঞ্চালনার দায়িত্ব পালন করেন। এরপর পেশাগত ও লেখালেখির ব্যস্ততায় কোন টিভি অনুষ্ঠানের সঞ্চালনা তিনি করেন নি। তবে বিভিন্ন রেডিও ও টিভি চ্যানেলগুলোর টক শোতে তার উপস্থিতি ছিল নিয়মিত।
এবার দীর্ঘদিনের বিরতি শেষে আবারো দেশের বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিক সংবাদপত্রগুলোর পর্যালোচনামূলক অনুষ্ঠানের উপস্থাপনায় ফিরলেন রিজভী। ম্যাজিক বাংলা টিভির নিয়মিত অনুষ্ঠান ‘সংবাদপত্রে প্রতিদিন’ এ গত ২ জুলাই বৃহস্পতিবার থেকে রিজভী উপস্থাপনা শুরু করেছেন।
এ প্রসঙ্গে রিজভী বলেন, অনুষ্ঠান উপস্থাপনার সঙ্গে জড়িত রয়েছি দীর্ঘদিন ধরেই। তবে নানাবিধ কারণে মাঝে বড় একটি বিরতি ছিল। তবে আশা করছি এবার থেকে উপস্থাপনায় আবারো নিয়মিত হবো।
প্রসঙ্গত, ‘সংবাদপত্রে প্রতিদিন’ অনুষ্ঠানের প্রথম দিন রিজভীর সঙ্গে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত ছিলেন ডেইলি বাংলাদেশের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক সাইফুল ইসলাম শান্ত। ম্যাজিক বাংলা টিভির চেয়ারম্যান এস ইউ শিকদারের মূল পরিকল্পনা ও ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার সিকদারের সার্বিক সহযোগিতায় ‘সংবাদপত্রে প্রতিদিন’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন বশির আলম নান্নু। নিয়মিত এই অনুষ্ঠানটি প্রতিদিন দুপুর ২টায় ম্যাজিক বাংলা টিভিতে প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানটি একই সঙ্গে ম্যাজিক বাংলা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং হয়।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।