অনন্ত জলিলের গার্মেন্টসে শ্রমিকদের বিক্ষোভ

মহান মে দিবসে জনপ্রিয় নায়ক অনন্ত জলিলের গার্মেন্টসে শ্রমিকদের বিক্ষোভ মিছিল। মে দিবসে দেশের সকল সরকারি বেসরকারি শিল্প কল কারখানা বন্ধ থাকলেও হেমায়েতপুরে অবস্থিত এই অভিনেতার এজেআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক খোলা রাখা হয়। বেসরকারি একটি স্যাটেলাইট টেলিভিশনের সাভার প্রতিনিধি উপস্থিত হয়ে গার্মেন্টসের ভিডিও ধারণ করতে শুরু করলে তাকে কয়েকজন এসে ভেতরে নিয়ে যায়। বাধ্য হয়ে কর্তৃপক্ষ সাড়ে ১০টায় গার্মেন্টস বন্ধ করে শ্রমিকদের ছুটি দিয়ে দেয়। কিছু শ্রমিক জানান, তাদের প্রধান গেট দিয়ে বের হতে না দিয়ে পেছনের গেট দিয়ে বের করে দেওয়া হয়। সাংবাদিককে আটকে রাখা হয়েছে এমন খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা গার্মেন্টসের সামনে এসে বিক্ষোভ-মিছিল শুরু করে। ছুটির দিনে কেন তাদের কাজ করতে বাধ্য করা হয়- এ নিয়ে তারা স্লোগান দিতে থাকে।
এ বিষয়ে এজেআই গ্রুপের জিএম (প্রোডাকশন) বলেন, আমরা পিপিই তৈরির জন্য গার্মেন্টস খোলা রেখেছিলাম। পরে অবশ্য আমরা কর্মীদের ছুটি দিয়ে দিয়েছি।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মী বলেন, এখানে কোনো পিপিই তৈরি হয় না।

এবি গ্রুপে প্যান্ট তৈরি হয়, এখানে শার্ট প্যান্ট, টি শার্ট এসব তৈরি হয়। আজও সেসবের কাজই হচ্ছিল। গতকাল (বৃহস্পতিবার) আমাদের বলে দেওয়া হয় আজ (১ মে) যদি না আসি তাহলে ৫ দিনের হাজিরা কেটে নেবে। লক ডাউনে সব গার্মেন্টস ২৬ তারিখে খুললেও এজেআই খোলে ২১ তারিখে বলে জানান তারা। এই সময় শ্রমিকরা দীর্ঘ সময় রাস্তায় বিক্ষোভ করতে থাকে ও স্লোগান দিতে থাকে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,