ইফতার শেষে বের হয়ে লাশ হয়ে ফিরলেন মৌলভীবাজারের যুবক

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কালিয়ারগাঁও আনিকেলী বড় মীরবাড়ি এলাকা থেকে নিখোঁজের ১ দিন পর খালের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কালিয়ারগাঁও গ্রামের আনিকেলী বড় মীরবাড়ির মেরাজ মিয়া (৪০) নিজ বাড়ি থেকে ইফতার শেষে বের হলে আর ঘরে ফিরেননি। সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে তার পরিবারের সদস্যরা শুক্রবার দূপুরে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন। শুক্রবার বিকেলের দিকে বাড়ির পাশের একটি খালের মধ্যে মেরাজের লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। মেরাজ আলী কালিয়ারগাঁও এলাকার আনিকেলী বড় মীরবাড়ির আলতা মিয়ার ছেলে। স্থানীয় বাসিন্দা ও নিহত মেরাজের স্বজনরা জানান, মেরাজ বৃহস্পতিবার ইফতারের পর বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর আজ শুক্রবার বাড়ির পাশে একটি খালের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান ও মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান নিহত ওই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, তাকে হত্যা করে খালে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,