জনসচেতনতায় সংবাদ সঞ্চালকগণ

নিউজ ডেস্ক||

তাদের মুখ থেকেই শোনা হয় দেশের প্রতিদিনকার খবর। সবার ছুটি হলেও ছুটি নেই তাদের। সংবাদকর্মীদের সংগ্রহ করে আনা সংবাদগুলো তাদের সুন্দর উপস্থাপনার মাধ্যমেই নিয়মিত জানতে পারছি আমরা। করোনা দুর্যোগেও তারা জীবনবাজি রেখেই নিয়মিত ছুটে যাচ্ছেন অফিসে। ব্যক্তিগত নিরাপত্তা বজায় রেখেই দায়িত্ব পালন করছেন। এবার সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা অনুভব করে সচেতনতা তৈরিতে এক হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের বেশকিছু সংবাদ সঞ্চালক।

নাদিরা আশরাফের উদ্যোগে টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ১৫ জন সংবাদ সঞ্চালক এক হয়ে তৈরি করলেন একটি ভিডিওচিত্র। যেখানে তারা দর্শকদের অনুরোধ করেছেন ঘরে থাকার জন্য। বলেছেন, ‘আপনার ঘরের জানালা, হাসপাতালের অক্সিজেন ভেন্টিলেটরের চেয়েও উত্তম।’

এ প্রসঙ্গে বাংলাভিশনের জেষ্ঠ সংবাদ পাঠিকা সংগীতা খান বলেন, “সংবাদ পাঠ করতে গিয়েই দেখতে পাচ্ছি, দুর্যোগ প্রতিরোধে মানুষকে নানাভাবেই ঘরে থাকতে বলা হলেও অনেকেই এ ব্যাপারে এখনও সচেতন নন। আমরা যারা সংবাদ পড়ি তাদের মানুষ কিছুটা হলেও চেনেন। তাই নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকেই আমরাও আহ্বান জানিয়েছি সবাই যেন ঘরে থাকেন, সচেতন থাকেন।”

নাদিরা আশরাফ বলেন, “দেশের করোনা যোদ্ধারা যারা ঝুঁকি মেনে নিয়েই নিয়মিত কাজ করে যাচ্ছেন আমরাও তাদের দলেই। কোন ধরণের বিশেষ সুরক্ষা ব্যাবস্থা না থাকলেও আমরা নিজেদের সুরক্ষা নিজেরাই নিশ্চিত করে প্রতিদিনই কাজে যোগ দিচ্ছি। মানুষকে বলতে চাই আমরা আপনাদের জন্য বাইরে আছি, আপনারা ঘরে থাকুন। এ বার্তাটি পৌঁছে দিতেই যার যার জায়গা থেকে এ উদ্যোগটি নিয়েছি।”

এতে অংশ নিয়েছেন নাদিরা আশরাফ, সেলিনা তাওহিদ, জেবা রহমান, নাজিয়াত শাহরীন, নাহিদ জামান সোমা, সাদাত সাকের, সংগীতা খান, সিফাত শারমীন, আয়েশা নুসরাত, ফারহানা আহমেদ, রওশান কবির, রওনাক জাহান, বিপাশা মজুমদার, ফাতেমা জান্নাত ইরিন, সাকিলা ছোবহান।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,