করোনায় ডাক্তার, নার্স ও স্বেচ্ছাসেবকদেরকে ১০০০ ফ্রী পিপিই দিয়েছেন নারী উদ্যোক্তা অন্তরা

বিনোদন ডেস্ক, স্বদেশ নিউজ২৪, সম্পাদনায়-আরজে সাইমুর: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সরকার ২৫ এপ্রিল পযন্ত ছুটি ঘোষণা করেছে। একইসাথে সকল গণপরিবহন ও সরকারী অফিস বন্ধ ঘোষণা করেছে। মধ্যবিত্ত মানুষেরা কোন রকমে এ দুযোর্গ মোকাবেলা করতে পারলেও বিপদে পরেছেন নিম্ন আয়ের মানুষেরা। রোনার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। ইতোমধ্যে বন্ধ করা হয়েছে সব ধরণের শুটিং। পাশাপাশি তারকারাও করোনা নিয়ে নানান ধরনের সচেতনা মূলক পোষ্ট দিচ্ছেন তাদের ফেসবুকে। পরামর্শ দিচ্ছেন বাসায় থাকতে ও নিয়ম মেনে চলতে। অনেক শোবিজ তারকারাই নিজেদের জায়গা থেকে সাধারণ জনগণকে সচেতন করছেন। আর এই ছুটিতে অলস সময় বিভিন্নভাবে পার করছেন, কেউ নিম্ন আয়ের মানুষদের পাশে খাদ্য সহায়তা দিচ্ছে, কেউ লাইভ আড্ডা দিচ্ছে, প্রশাসন পুলিশর‍্যাব, সেনাবাহিনীরা দিনরাত দায়িত্ব পালন করছেন!

আর এই সময়ে বসে নেই নারী উদ্যোক্তা অন্তরা হাসিব ও তার পেজ অপসরা বাই অন্তরা। তারা প্রায় ১০০০ ফ্রি পিপিই দিয়েছে নার্স, ডাক্তার, স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবকদের।

স্বদেশ নিউজ২৪ডটকমকে অন্তরা হাসিব জানান- করোনাভাইরাসের কারনে পুরো বিশ্ব আজ স্থবির, সবাই বাসায় লক ডাউন। বাংলাদেশেও করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ। যেদিন দেখলাম যে একজন ডাক্তার করোনায় আক্রান্ত সেদিন থেকে মনে হচ্ছে যে কিছু একটা করা দরকার।  প্রথমে সবাইকেই দিয়েছি কিন্তু এখন সামর্থ্যবান দেরকে সেল করছি আর প্রফিট এর টাকা দিয়ে যারা কিনতে পারেন না দূর্গত এলাকার নার্স, ডাক্তার, স্বাস্থ্য কর্মী তাদের কে ফ্রী পিপিই দিচ্ছি। আর সামনে ৩ লাখ এর অর্ডার পেয়েছি। ২০- ৩০ জন মিরপুরে ফ্যাক্টরি তে দিনরাত পিপিই তৈরীর কাজে ব্যস্ত। ওরা বানিয়ে স্যানিটাইজ করে দেয় আমি আবার নিয়ে এসে স্যানিটাইজ করি। সবাইকে বলব আপনারা ঘরে থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। আমরা এই মহামারী থেকে মুক্ত হবো ইনশাআল্লাহ।

 

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,