তামিমরা যাচ্ছেন পাকিস্তানে, ভারত থেকে কাজ করবেন শ্রীনি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, পাকিস্তান সফরে যাচ্ছেন না বাংলাদেশ দলের ভারতীয় কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরন । তার জায়গায় কাউকে পাঠাচ্ছেও না বিসিবি। পাকিস্তান সফরে বাংলাদেশ দলের সঙ্গে শ্রীনিই কাজ করবেন তবে তা ভারত থেকে। পাকিস্তানে না গিয়ে ভারতে অবস্থান করবেন বাংলাদেশ দলের কম্পিউটার বিশ্লেষক। খেলোয়াড়দের ভুল-ত্রুটি দেখিয়ে দেয়া কিংবা প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা চিহ্নিত করার যে কাজগুলো বিশ্লেষকেরা করে থাকেন, সেসব শ্রীনি করবেন ভারতে বসেই। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বললেন, ‘কিছু জটিলতার কারণে শ্রীনি পাকিস্তানে যাচ্ছে না। কীভাবে কাজ করবে, সেটি সে বুঝিয়ে দিয়েছে কোচকে। নিয়মিত অনলাইনে তার সঙ্গে যোগাযোগ রাখবে লাহোরে যাওয়া কোচিং স্টাফরা।’ এই মুহূর্তে ভারতে থাকা শ্রীনি জানান, এরই মধ্যে সিরিজের কাজ শুরুও করে দিয়েছেন তিনি।

ই-মেইল, স্কাইপ আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন দলের সঙ্গে। বাংলাদেশ দল পাকিস্তান যাওয়ার পর একই প্রক্রিয়ায় কাজ করে যাবেন শ্রীনি। মেইল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সব বুঝিয়ে দেবেন দলকে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল পাকিস্তানে রওনা দেবে আগামী ২৩শে জানুয়ারি। লাহোরে আগামী ২৪, ২৫ ও ২৭শে জানুয়ারি ম্যাচ তিনটি মাঠে গড়াবে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।