ভারতের কেন্দ্রীয় চুক্তিতে নেই ধোনি

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন মহেন্দ্র সিং ধোনি। বার্ষিক চুক্তি চালুর পর প্রথমবার ধোনিকে বাদ দিয়ে তালিকা প্রকাশ করলো বিসিসিআই। গতকাল ২০১৯-২০ মৌসুমের জন্য চুক্তির তালিকা প্রকাশ করে বিসিসিআই। ২৭ জনের তালিকায় নেই ভারতকে পৃথক দুটি বিশ্বকাপ শিরোপা এনে দেয়া অধিনায়ক এম এস ধোনির নাম। সর্বশেষ ২০১৯ সালে গ্রেড ‘এ’তে ছিলেন ধোনি। গত জুলাইয়ে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর ক্রিকেট থেকে দূরে আছেন ৩৮ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সাবেক ভারতীয় অধিনায়ক আগামী মার্চে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) দিয়ে মাঠে ফিরবেন, এমন খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ভারতকে টি-টোয়েন্টি (২০০৭) ও ওয়ানডে বিশ্বকাপ (২০১১) জেতানো অধিনায়কের এমন লম্বা বিরতিতে গুঞ্জণ উঠেছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন ‘ক্যাপ্টেন কুল’। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ায় সাবেক ভারতীয় অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার গুঞ্জণ আরো জোরালো হলো।

২০১৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে এখনো অবসরের ঘোষণা দেননি মহেন্দ্র সিং ধোনি।
দেশের হয়ে ৯০ টেস্ট, ৩৫০ ওয়ানডে ও ৯৮টি টি-টোয়েন্টি খেলেছেন ধোনি। ৬ সেঞ্চুরি ও ৩৩ হাফ সেঞ্চুতিে টেস্টে ৪ হাজার ৮৭৬ রান করেছেন তিনি। ওয়ানডেতে ভারতকে বহু ম্যাচ জেতানো ধোনির ব্যাট থেকে এসেছে ১০ সেঞ্চুরি ও ৭৩ হাফ সেঞ্চুরিসহ ১০ হাজার ৭৭৩ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি হাফ সেঞ্চুরিসহ ১৬১৭ রান করেছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।