১৭ বছর পর গোলশূন্য ড্র দেখলো এল ক্লাসিকো

১৭ বছর পর গোলশূন্য ড্র দেখলো এল ক্লাসিকো। বুধবার রাতে ন্যু ক্যাম্পে গোলশূন্য ড্র করে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এর আগে সর্বশেষ ২০০২ সালে এই দুই দল গোলশূন্য ড্র করে। সেটিও ছিল ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচ। ৩৩ ম্যাচ পরে কোনো দলই আবারো ম্যাচে একবারের জন্যও গোলের দেখা পেলো না। এই ড্রয়ে বার্সেলোনা চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে রেকর্ড টানা ৭ ম্যাচ অপরাজিত থাকলো। ২০১৬ সালে ন্যু ক্যাম্পে সর্বশেষ ২-১ গোলে হেরেছিল কাতালান ক্লাবটি। এর আগে পেপ গার্দিওয়ালার অধীনে রিয়ালের বিপক্ষে টানা ৭ ম্যাচ অপরাজিত ছিল বার্সেলোনা।

গোলশূন্য ড্র করে দুই দলই সমান ১৭ ম্যাচ শেষে ৩৬ পয়েন্ট অর্জন করেছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে থাকলো বার্সেলোনা। আর দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

ন্যু ক্যাম্পে এদিন শুরু থেকে আক্রমণের পসরা সাজিয়ে বসে রিয়াল মাদ্রিদ। শুরুতে স্বাগতিকদের গোলমুখে শট নেন রিয়ালের করিম বেনজেমা। এরপরে ক্যাসিমারোর হেড থেকে বল গোল লাইনের মুখ থেকে ক্লিয়ার করেন জেরার্ড পিকে। খেলার ধারার বিপরীতে ৩১তম মিনিটে সুযোগ এসে যায় বার্সেলোনার সামনে। মেসির শট গোল লাইনের সামনে থেকে ফিরিয়ে দেন নিজের ৪৩তম ক্লাসিকোতে খেলা সার্জিও রামোস। ম্যাচে মাত্র একবার বল জালে জড়ায়। রিয়ালের গ্যারেথ বেল ৭২তম মিনিটে বল জালে পাঠিয়েছিলেন। তবে ভিএআরের সহায়তা নিয়ে গোল দেননি রেফারি। এরপরে স্বাগতিকরা আরো কিছু আক্রমণ করে তবে জালের দেখা পায়নি ভালভারদের শিষ্যরা। ফলে বছরের শেষ এল ক্লাসিকো গোলশূন্য ড্র হয়।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।