মার্কা অ্যাওয়ার্ডেও মেসির জয়জয়কার

স্প্যানিশ ক্রীড়া দৈনিক দ্য মার্কা’র ফুটবল অ্যাওয়ার্ডে লিওনেল মেসির জয়জয়কার। অনুষ্ঠানে লা লিগার ২০১৮-১৯ মৌসুমের বর্ষসেরা ফুটবলার (ডি স্তেফানো অ্যাওয়ার্ড) ও সর্বাধিক গোলদাতার (পিচিচি অ্যাওয়ার্ড) পুরস্কার গ্রহণ করেন মেসি। টানা তৃতীয়বারের মতো দুটো খেতাব একসঙ্গে জিতলেন তিনি। সবমিলিয়ে ক্যারিয়ারে সপ্তমবারের মতো ডি স্তেফানো ও ষষ্ঠবারের মতো পিচিচি অ্যাওয়ার্ড ওঠলো মেসির হাতে।
বার্সেলোনার জার্সিতে ২০১৮-১৯ মৌসুমটা দুর্দান্ত কাটে আর্জেন্টাইন সুপারস্টার মেসির। লীগে ৩৬ গোল করেন তিনি। তাতে বার্সা টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা জেতে। মেসি এর আগে ব্যালন ডি অর, ফিফা দ্য বেস্ট ও ইউরোপিয়ান গোল্ডেন স্যু জিতেছেন।
অন্যদিকে টানা তৃতীয়বারের মতো লা লিগার বর্ষসেরা গোলরক্ষকের (জামোরা প্রাইজ) পুরস্কার গ্রহণ করেন অ্যাটলেটিকো মাদ্রিদের ইয়ান ওবলাক।

লীগে ৩৭ ম্যাচে ২০টি ক্লিনশিট রাখেন ওবলাক। সেরা কোচ (মিগুয়েল মুনোজ অ্যাওয়ার্ড) নির্বাচিত হন হোসে বোরদালাস ও দিয়েগো মার্টিনেজ।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।