রিয়াল কখনো মাথা নোয়ায় না: জিদান

জিতলেই বার্সেলোনাকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেত রিয়াল মাদ্রিদ। কিন্তু গতকাল ভ্যালেন্সিয়ার মাঠে হারতে হারতে ড্র করে লস-ব্লাঙ্কসরা। তাতে বার্সেলোনার সমান ৩৫ পয়েন্ট নিয়েও দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল।
মেস্তায়ায় ৭৮তম মিনিটে লিড নেয় ভ্যালেন্সিয়া। শেষ বাঁশি বাজার আগমূহূর্তে (৯০+৫ মিনিট) সেই গোল শোধ করেন করিম বেনজেমা। ম্যাচের পর রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, ‘আমরা হাল ছাড়ি না। এটা রিয়াল মাদ্রিদ। আমরা কখনো মাথা নত করি না।
ভ্যালেন্সিয়া এগিয়ে যাওয়ার পর আমাদের একটা গোল পাওয়ার চেষ্টা করতেই হতো। আর আমরা সেই গোলটা আদায়ও করে নিয়েছি। প্রথমার্ধে আমরা দারুণ খেলেও গোল পাইনি। কিন্তু এটাই ফুটবল। ৯০ মিনিটের খেলা নিয়ে কোনো অভিযোগ করা যায় না। কোনো কোনো সময় এটা আমাদের বিপক্ষে যায়। ফুটবল আমাদের যা দিয়েছে তা গ্রহণ করতে হবে।’
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে ১২ গোল করেছেন বেনজেমা। মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি। দলকে পরাজয় থেকে বাঁচানোর পর এই ফরাসি তারকা বলেন, ‘আমি এবার এই শিরোপা জিততে চাই। তৃতীয় অধিনায়ক হিসেবে দলকে সাহায্য করতে হবে আমাকে। আর সেটার জন্য আমি সেভাবে পারি সাহায্য করবো।’

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।