বুবলী আসছেন চ্যালেঞ্জ নিয়ে

বেশ কয়েকদিন নায়িকা বুবলীর কোনো খোঁজ ছিল না। সে সময় অনেকটা চুপিসারেই থোকেছেন তিনি। বুবলী এ প্রসঙ্গে বলেন, কাজ না থাকলে আমি বরাবরই চুপচাপ থাকি। নিজের মতো থাকতে পছন্দ করি। এর মধ্যে প্রচুর ছবি দেখা হয়েছে আমার। পরিবারকে সময় দিয়েছি। আম্মু একটু অসুস্থ ছিল, চিকিৎসার জন্য তাকে নিয়ে দেশের বাইরে গিয়েছিলাম। আবারো কাজ শুরু করেছি।

বুবলী জানান, নতুন দুই সিনেমা নিয়ে ব্যস্ত আছেন তিনি।
এ দুই সিনেমার নাম ‘বীর’ এবং ‘ক্যাসিনো’। বর্তমানে কাজী হায়াতের ‘বীর’ সিনেমার কাজ করছেন বুবলী। এর আগে এফডিসিতে সৈকত নাসিরের পরিচালনায় ‘ক্যাসিনো’ ছবির প্রথম ভাগের শুটিং শেষ করেছেন তিনি। বুবলী বলেন, ‘ক্যাসিনো’ সিনেমায় আমার চরিত্রটি পজিটিভ নাকি নেগেটিভ তা নিয়ে দর্শকমহলে এখনই বেশ আলোচনা চলছে। তবে এটুকু বলবো আমি এ সিনেমায় বেশ চ্যালেঞ্জ নিয়ে আসছি। কারণ আমার  চরিত্রটি দারুণ চ্যালেঞ্জিং। আমার চাওয়া থাকবে যে, এ ছবিতে কি ধরনের চরিত্রে অভিনয় করছি তা দর্শক সিনেমা হলে গিয়ে দেখুক। অন্যদিকে ‘বীর’ সিনেমার কাহিনীটাও ভিন্ন রকম। একজন নামকরা রাজনীতিবিদের অধীনে থাকা একটি মেয়ের চরিত্র। এটিও বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র। এটি কাজী হায়াতের সঙ্গে আমার প্রথম কাজ। শাকিব খানেরও। উনার ৫০তম বিশেষ ছবিতে কাজের সুযোগ হয়েছে আমার। কাজ দুটি নিয়ে আমি আশাবাদী। ‘বীর’ সিনেমায় বুবলীর নায়ক ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান এবং ‘ক্যাসিনো’-তে নিরবের বিপরীতে দর্শকরা তাকে দেখতে পাবেন। উল্লেখ্য, ঢালিউড কিংখ্যাত তারকা শাকিব খানের সঙ্গে এর আগে বুবলী ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’ এবং সবশেষ কোরবানি ঈদে ‘মনের মতো মানুষ পাইলাম না’ নামে ছবিগুলোতে কাজ করেছেন। এসব ছবি মুক্তির পর বেশ সাড়া পেয়েছেন বুবলী।
এছাড়া মুক্তির অপেক্ষায় আছে শাহীন সুমনের পরিচালনায় ‘একটু প্রেম দরকার’ নামের সিনেমা।
এ ছবিতেও শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।