রাসেলদের কাছে পাত্তা পেলেন না মাশরাফিরা ঢাকাকে হারিয়ে শুভ সূচনা রাজশাহীর

একদিকে মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা। অন্যদিকে আন্দ্রে রাসেল, শোয়েব মালিক, লিটন দাস, হজরতউল্লাহ জাজাই। গত আসরে ঢাকার জার্সি গায়ে রাজশাহীকে ভেলকি দেখান হজরতউল্লাহ। এবার রাজশাহীর হয়ে ঢাকাকে হতাশায় ডোবালেন এ আফগান ব্যাটসম্যান। গতকাল বিপিএল-এ মাশরাফি-তামিমদের ঢাকা প্লাটুন ও রাসেল-লিটনদের রাজশাহী রয়্যালসের মধ্যে একটা জমজমাট লড়াই প্রত্যাশিত ছিল। তবে ম্যাচটা হয় একপেশে। রাজশাহীর কাছে পাত্তাই পায়নি ঢাকা। মিরপুরে আগে ব্যাট করে ১৩৫ রানের লক্ষ্য দেয় মাশরাফিরা।লিটন দাস ও হজরতুল্লাহ জাজাইয়ের ব্যাটে ১০ বল আর ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় রাজশাহী রয়্যালস।
রান তাড়ায় রাজশাহীকে ৬২ রানের ওপেনিং জুটি এনে দেন লিটন দাস। ২৭ বলে ৩৯ রান করেন জাতীয় দলের এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। চার বাউন্ডারির সঙ্গে ছক্কা হাঁকান দুটি। এরপর শোয়েব মালিককে নিয়ে ঠাণ্ডা মাথায় ম্যাচ ফিনিশিং দেন হজরতুল্লাহ জাজাই। ৪৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় জাজাই ৫৬ আর মালিক ৩৬ বলে ৩ চার ও এক ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন। ঢাকার হয়ে একমাত্র উইকেটটি নেন স্পিনার মেহেদী হাসান। জাজাই গত বিপিএলের প্রথম ম্যাচেও হাফসেঞ্চুরি করেছিলেন। সেবার রাজশাহী কিংসের বিপক্ষে ৭৮ রান করে ঢাকা ডায়নামাইটসকে জেতান তিনি। এবার হলো উল্টো।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় ঢাকা। জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল ফেরেন মাত্র ৫ রানে। আরেক ওপেনার এনামুল হক বিজয় ৩৩ বলে খেলেন ৩৮ রানের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। গত আসরে সেঞ্চুরি করা লরি ইভান্স ১৩ ও জাকের আলী করেন ২১ রান। আরিফুল হক ৫, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ১ ও শহীদ আফ্রিদি মারেন গোল্ডেন ডাক। শেষ দিকে ওয়াহাব রিয়াজ ১২ বলে ১৯ ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ১০ বলে ১৮ রানের টর্নেডো ইনিংসে ১৩৪ রানের পুঁজি পায় ঢাকা।
রাজশাহীর হয়ে আবু জায়েদ ২টি উইকেট নেন। তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, অলক কাপালি ও রবি বোপারার  শিকার একটি করে উইকেট। অধিনায়ক আন্দ্রে রাসেল কোনো উইকেট না পেলেও ৩ ওভারে খরচ করেন মাত্র ৮ রান। ম্যাচসেরা হন ইংল্যান্ডের বোপারা। ৩ ওভারে ১৫ রান দিয়ে আফ্রিদির উইকেট নেয়ার পাশাপাশি তিনটি রানআউটে ভূমিকা রাখেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
টস: রাজশাহী রয়্যালস, ফিল্ডিং
ঢাকা প্লাটুন: ২০ ওভারে ১৩৪/৯ (তামিম ৫, বিজয় ৩৮, ইভান্স ১৩, জাকের ২১, ওয়াহাব ১৯, মাশরাফি ১৮*; আবু জায়েদ ২/৪৩, তাইজুল ১/২৩, ফরহাদ রেজা ১/১৪, কাপালি ১/১৮, বোপারা ১/১৫)
রাজশাহী রয়্যালস: ১৮.২ ওভারে ১৩৬/১ (লিটন ৩৯, জাজাই ৫৬*, মালিক ৩৬*; মেহেদী  ১/২৩)
ফল: রাজশাহী ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: রবি বোপারা (রাজশাহী)।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।