সমকামিতা: আনোয়ার ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

সমকামিতার অভিযোগে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে মালয়েশিয়ার ভবিষ্যত প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত আনোয়ার ইব্রাহিমকে। তার বিরুদ্ধে নতুন করে একজন পুরুষ সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার পুলিশ বলেছে ওই অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে আনোয়ার ইব্রাহিমকে। উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ার। তিনি বলেছেন, সবচেয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে এই অভিযোগের মাধ্যমে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ এনেছেন তারই সহকারী মুহাম্মদ ইউসুফ রাওথার। তার পক্ষে আইনী লড়াই করছেন একজন আইনজীবী। এই আইনজীবীর অন্য যেসব মক্কেল আছেন তার মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদও।

ফলে এ অভিযোগের মধ্যে গোপন কোন রাজনৈতিক দূরভিসন্ধি আছে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। নির্বাচনী জোট গঠনের সময় আনোয়ার ইব্রাহিমের সঙ্গে মাহাথির মোহাম্মদের চুক্তি হয় ক্ষমতার অর্ধেক সময় প্রধানমন্ত্রী থাকবেন মাহাথির, বাকি অর্ধেক আনোয়ার ইব্রাহিম। অনেকেই সংশয় প্রকাশ করেছেন যে, আনোয়ার ইব্রাহিমকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য এমন অভিযোগ আসতে পারে। কিন্তু মঙ্গলবার মাহাথির মোহাম্মদ পরিস্কার করে বলেছেন, তিনি ক্ষমতা হস্তান্তর করবেন আনোয়ার ইব্রাহিমের কাছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠা সত্ত্বেও তিনি ক্ষমতা হস্তান্তর করবেন।

মুহাম্মদ ইউসুফ রাওথার গত সপ্তাহে অভিযোগ করেন যে, ২০১৮ সালের সেপ্টেম্বরে তাকে যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করার চেষ্টা করেন আনোয়ার ইব্রাহিম। তার বক্তব্য পুলিশ সোমবার রেকর্ড করেছে। ফৌজদারি তদন্ত বিভাগের পরিচালক হুজির মোহাম্মদ এক বিবৃতিতে এ কথা বলেছেন। তিনি বলেছেন, অভিযোগের প্রেক্ষিতে আনোয়ার ইব্রাহিম ও সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হবে যতটা দ্রুত সম্ভব তাড়াতাড়ি। আনোয়ার ইব্রাহিমের এক মুখপাত্র বলেছেন, পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয় নি।

ওদিকে মুহাম্মদ ইউসুফ রাওথারের আইনজীবী মোহাম্মদ হানিফ খাত্রি আবদুল্লাহ প্রধানমন্ত্রিত্ব নিয়ে আনোয়ার-মাহাথিরের মধ্যে স্বার্থের সংঘাতের বিষয় প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মাহাথির এখনও আমার মক্কেল। তার মানে তো এই নয় যে, তার মন্ত্রী বা তার প্রশাসনের অধীনে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা আমি হাতে নিতে পারবো না। এ মামলাটি হাতে নেয়ার আগে আমি মাহাথিরের সঙ্গে কথা বলি নি। অভিযোগ শুনেছেন তিনি পরে। এতে মাহাথির বিস্ময় প্রকাশ করেছেন।

রাজনৈতিক ষড়যন্ত্রের উদ্দেশ্যে অভিযোগের বিষয় প্রত্যাখ্যান করেছেন আইনজীবী মোহাম্মদ হানিফ। এখন পুলিশি তদন্তের সময় বলে তিনি অভিহিত করেন। উল্লেখ্য, মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়াতে সমলিঙ্গে যৌন সম্পর্ক অবৈধ। এ অপরাধে কাউকে দোষী সাব্যাস্ত করা হলে তাকে ২০ বছর পর্যন্ত জেল দেয়া হয়।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।