প্রতিবন্ধী কিশোর সুনীল ঋষিকে কোলে তুলে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিলেন এমপি জগলুল হায়দার

ঘূর্ণিঝড় বুলবুলের ৭ নং সংকেত চলছে। ঘুর্নিঝড় মোকাবেলায় নির্বাচনী এলাকার জনসাধারণকে সতর্ক করতে রাত্রে সুন্দরবনের কোল ঘেষে অবস্থিত উপকূলবর্তী বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গম ও প্রত্যন্ত গ্রামগুলোতে ছুটে চলেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। তিনি প্রত্যন্ত অঞ্চল বুড়িগোয়ালীনী যাওয়ার পথে হঠাৎ দেখতে পান কিছু মানুষ আশ্রয়কেন্দ্রে যাচ্ছে। তাদের মধ্যে সুনিল ঋষি নামে একটি প্রতিবন্ধী কিশোর খুব কষ্ট করে পথ চলছে। এমন দৃশ্য দেখা মাত্রই সাতক্ষীরা ৪ আসনের এমপি জগলুল হায়দার নিজ কোলে তুলে নিয়ে প্রতিবন্ধী কিশোরটিকে আশ্রয় কেন্দ্র পর্যন্ত হেটে পৌছে দেন।

এভাবে বিভিন্ন স্থানে ঘুরেঘুরে মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেন। প্রতিবন্ধী, বৃদ্ধ, গর্ভবতী ও শিশুদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

সংসদ সদস্য আজ শুক্রবার ভোর ৬ টার সময় জাতীয় সংসদ অধিবেশনে যোগদানের উদ্দেশ্য রওনা হয়ে যশোর বিমান বন্দর পর্যন্ত যান কিন্তুু বিমানে ওঠার আগে তিনি জানতে পারেন ঘুর্ণিঝড়ের সংকেত ৪ এবং সংকেত আরো বৃদ্ধি পেতে পারে। সংবাদ শোনা মাত্রই তিনি যাত্রা বাতিল করে পূনরায় শ্যামনগরে ফিরে আসেন এবং কীভাবে দুর্যোগ মোকাবেলা করে মানুষকে নিরাপদ রাখা যায় সে বিষয়কে সামনে রেখে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। অন্ধকার রাতে উপকুলীয় এলাকা ঘুরেঘুরে মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,