‘গাল্লি বয়’ রানা পাবে সরকারি সহায়তা

গাল্লি বয়খ্যাত রানা মৃধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তবীব মাহমুদকে অত্যাধুনিক ভিডিও ক্যামেরা উপহার দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত ১৬ই অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো’-তে এই তথ্য জানান। প্রতিমন্ত্রী আরও জানান, রানা মৃধার পড়াশোনার খরচও বহন করবে সরকার। দেশের সর্ববৃহৎ প্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো’র সেই সমাপনী অনুষ্ঠানের কনসার্টেও অংশ নিয়েছিলেন রানা মৃধা ও তবীব মাহমুদ। শনিবার রাতে তবীব মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। রানা পড়াশুনার খরচের জন্য সরকারী সহায়তা পাবে। তবে এখনও আনুষ্ঠানিক কিছু হয়নি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্যামেরা আর রানার পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে বলেও জানান তবীব মাহমুদ।
উল্লেখ্য, রাজধানীর কামরাঙ্গীরচরের ৮ নম্বর গলিতে বেড়ে ওঠা রানাকে নিয়ে প্রথম ‘গাল্লি বয়’ নামে একট র‌্যাপ সঙ্গীত নির্মাণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তবীব মাহমুদ। পওে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গত ১৭ই জুলাই ইউটিউবে ‘গাল্লি বয় পার্ট-২’ শিরোনামের গান প্রকাশের একদিনেই ১ মিলিয়ন ভিউ হয়। এই গান নিয়ে দেশীয় সংবাদ মাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরও প্রকাশিত হয়।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,