পাঁচ ঘণ্টা হাতে মোবাইল, ডেকে আনছেন হৃদরোগ

শিরোনাম পড়েই অবাক হলেন? উড়িয়ে দিলেন খুশিমতো। বললেন, হৃদরোগের ভয়ে মোবাইল ছেড়ে দেব? এ তো অসম্ভব। কেননা মোবাইল হয়ে উঠেছে আপনার সারাক্ষণের আরাধনা। অথচ চুপিসারেই ক্ষতি করছেন নিজের। সে দিকে হয়তো খেয়াল নেই। আর যখন টের পেলেন; তখন হাতে সময়ও নেই।

বিজ্ঞানীরা বলছেন, যারা দিনে পাঁচ ঘণ্টার বেশি সময় মোবাইল ব্যবহার করেন, তাদের মধ্যে মোটা হওয়ার প্রবণতা বেশি। আর মোটা হলে বা ওজন বাড়লে হৃদরোগের ঝুঁকি রয়েছে। এছাড়াও নানা রোগ-ব্যাধি তখন ঘিরে ধরে তার শরীর। তাই বিজ্ঞানীরা পরামর্শ দিয়েছেন মোবাইল থেকে দূরে থাকার।

গবেষণা বলছে, কলম্বিয়ায় ১০৬০ জন শিক্ষার্থীর ওপর সমীক্ষা চালানো হয়েছিল। তাদের বয়স ১৯-২০ বছরের মধ্যে। দেখা গেছে, মোবাইল প্রযুক্তি মানুষের ব্যবহারে প্রভাব ফেলছে। খাদ্যাভ্যাস বদলে দিচ্ছে। জীবন ধারণের দৃষ্টিভঙ্গী বদলে দিচ্ছে। যার প্রভাব পড়ছে ওই শিক্ষার্থীদের ওজনে বা শরীরে।

কলম্বিয়ার সিমোন বলিভিয়ার ইউনিভার্সিটির গবেষক মিরারি ম্যানটিলা মোরোন জানান, যারা মোবাইল ফোন দিনে অনেকক্ষণ ব্যবহার করেন। তাদের মধ্যে ৪৩ শতাংশ মোটা হওয়ার প্রবণতা বাড়ছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে স্ন্যাক্স, মিষ্টি, ফাস্ট ফুড খাওয়ার প্রবণতাও। দিনের মধ্যে বেশিরভাগ সময় মোবাইলে কাটানোর ফলে শরীরচর্চার প্রবণতাও কমে গেছে। সমীক্ষা বলছে, যারা মোবাইল কম ঘাঁটেন, তাদের মধ্যে মোটা হওয়ার প্রবণতা অপেক্ষাকৃত কম।

অন্য এক গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, কিছু মোবাইল ১৫ মিনিটের বেশি কানের পাশে থাকলে মস্তিষ্কে ক্যানসার হওয়ার ভয় আছে। তাই মোবাইল ফোন কেনার সময় ‘স্পেসিফিক অ্যাবজর্পশন রেট’ বা ‘এসএআর’র মাত্রা দেখা উচিত। ‘এসএআর’এর মাত্রা ১.৬-এর বেশি হলে সেই মোবাইল ব্যবহার না করাই ভালো।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,