বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের কমিটি বাতিল

তীব্র সমালোচনার মুখে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের কমিটি বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সঙ্গে আলাপকালে তিনি বলেন, যেহেতু আইনপ্রয়োগকারী সংস্থা উত্তর এবং দক্ষিণের কমিটির বেশকিছু নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেছে।

সেজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা এ কমিটি দুটো বিলুপ্ত করছি। যথাশীঘ্র সম্ভব নতুন কমিটির জন্য সম্মেলন আয়োজন করা হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, এই কমিটি দুটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ইতিমধ্যেই আওয়ামী লীগ সভাপতি আগামী ১০ ডিসেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ আওয়ামী লীগের সকল অঙ্গ-সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের সম্মেলন অনুষ্ঠানের জন্য নির্দেশ দিয়েছেন। এই সময়ের মধ্যেই যুবলীগের সম্মেলন আয়োজন করা হবে।
প্রসঙ্গত, অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে বুধবার রাতে অস্ত্রসহ গ্রেপ্তার হন যুবলীগ ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। অন্যদিকে যুবলীগ নগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের বিরুদ্ধেও রয়েছে চাঁদাবাজির অভিযোগ। এই দুজনকেই শোকজ করেছে যুবলীগ। পাশাপাশি এ দুজনসহ যুবলীগের শীর্ষ চার নেতার গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের পাশও বাতিল করা হয়েছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।