ড. কালাম আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং খ্যাতনামা বিজ্ঞানী ড. এ পি জে আব্দুল কালামের স্মৃতির উদ্দেশ্যে প্রবর্তিত ‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড-২০১৯’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পরে, এ পুরস্কারকে জনগণের জন্য উৎসর্গ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘এই পুরস্কার পাওয়ায় দেশের প্রতি তাঁর কর্তব্য এবং দায়বদ্ধতা আরও বেড়েছে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের উন্নয়নের জন্যে বিভিন্ন পরিকল্পনা নেয়া হচ্ছে, এতে দেশ এগিয়ে যাবেই।’

এ সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে কোনো সমস্যা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানান শেখ হাসিনা। বাংলাদেশ-ভারতের মধ্যে সুসম্পর্ক স্থাপন, জনগণের কল্যাণ ও নারী-শিশুদের প্রাধান্য দেয়ায় তাকে এই পুরস্কারে ভূষিত করা হলো।

ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং পরমাণু বিজ্ঞানী এ পি জে আব্দুল কালামের স্মৃতির উদ্দেশ্যে প্রবর্তিত ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৯ এর জন্য মনোনীত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এরপর, আজ তাঁর হাতে এ পুরস্কার তুলে দেয়া হলো।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।