ভারত রপ্তানিমূল্য না কমালে আরো বাড়বে পেঁয়াজের দাম

রাজধানীর বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি ২৫ টাকা বেড়েছে। রোববার দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫ টাকায় আর ভারতীয় পেঁয়াজ ৬৫তে। ব্যবসায়ীদের দাবি, ভারত রপ্তানি মূল্য না কমালে দেশের বাজারে দাম আরো বাড়তে পারে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে সংকট সমাধানে অন্য দেশ থেকেও পেঁয়াজ আমদানি করা উচিত। বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়কে মনিটরিং জোড়দার করার পরামর্শ তাদের।
ভারতের কয়েকটি রাজ্যে বন্যার কারণে পেঁয়াজ উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। নিজেদের বাজার স্থিতিশীল রাখতে পেঁয়াজ রপ্তানি মূল্য প্রতি টনে ৩০০ ডলার থেকে বাড়িয়ে ৮৫২ ডলার নির্ধারণ করে দেশটি। এর প্রভাবে গত কয়েকদিনে হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি প্রায় বন্ধের পথে

তিনগুন রাজস্ব মিটিয়ে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু না হতেই বাজারে বাড়তে শুরু করেছে এর দাম। রাজধানীর শ্যামবাজারের আড়ৎদাররা জানান, গত তিন দিনে পাইকারি বাজারে দর বেড়েছে ২০ টাকা। কারওয়ান বাজারের পাইকাররা পেঁয়াজ বিক্রি করছেন আরো ১০ টাকা বাড়তি দামে।
আমদানি ও পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধির প্রভাব ভালোভাবেই পড়েছে খুচরা বাজারে।
সংকট সমাধানে ভারতের পাশাপাশি চীন ও আফগানিস্তানসহ অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানির পরামর্শ ক্যাব সভাপতির।
সাধারণ ভোক্তাদের আশা, বাণিজ্য মন্ত্রণালয় কঠোর মনিটরিংয়ের মাধ্যমে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসবে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।