খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খবিরুদ্দিন (৫০) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়। খুমেক হাসপাতালের আ‌বা‌সিক ফি‌জি‌সিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় খুমেক হাসপাতালে ভর্তি হন খবিরুদ্দিন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলায়। এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

খুলনার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, খুলনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৯৯ জন, এর মধ্যে নতুন রোগী ৩৭ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫৬০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬২৩ জন, এর মধ্যে নতুন রোগী ১৮৮ জন। ১০ জেলায় ডেঙ্গু রোগ শনাক্তের পরীক্ষার জন্য ১৩ হাজার ৮৩৫টি কিটস রয়েছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।