রাখাইনে সংঘর্ষে ৫০ সেনা নিহত, দাবি আরাকান আর্মির

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য রাখাইনে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির সদস্যদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ও শুক্রবার উভয়পক্ষের মধ্যে ওই সংঘর্ষে ৫০ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আরাকান আর্মি। খবর দ্য ইরাবতীর।

রাখাইনের মিনবায়া ও ম্রাউক-ইউ টাউনশিপে বৃহস্পতিবার ও শুক্রবার দুটি অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে বিমান হামলা চালায় মিয়ানমারের সেনাবাহিনী। এই দুই টাউনশিপে আরাকান আর্মির বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে আর্টিলারি শেলিংও করে সেনাবাহিনী।

রাখাইন রাজ্য পার্লামেন্টের মিনবায়া আসনের আরাকান ন্যাশনাল পার্টির একজন আইনপ্রণেতা ইউ হ্লা থেইন অং বলেন, বৃহস্পতিবার প্রায় পুরো দিনই উভয়পক্ষের মধ্যে লড়াই চলে। তিনি বলেন, কালামা পর্বতমালায় দুই বা তিনটি হেলিকপ্টার দিয়ে মিসাইল ও বোমা হামলা চালানো হয়, ধারণা করা হয় এখানে আরাকান আর্মি গেরিলা বাহিনীর অবস্থান রয়েছে।

এদিকে আরাকান আর্মি জানিয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর ২০০ পদাতিক সৈন্য বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের নিয়ন্ত্রিত দাই থা গ্রামে হামলা চালায়। দাই থা গ্রামের ৫০০ এবং ১৮০০ মিটার দক্ষিণপূর্বে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই লড়াই চলে

উভয়পক্ষের মধ্যে লড়াই মিয়ানমারের ৫০ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আরাকান আর্মি। ভয়াবহ এই সংঘর্ষে তাদের তিনজন যোদ্ধা নিহত এবং আরও অনেকে আহত হয়েছে বলেও জানিয়েছে তারা। তবে মিয়ানমার সেনাবাহিনী কোনও ব্যাটালিয়ন বা ডিভিশনের সঙ্গে তাদের লড়াই হয়েছে সে ব্যাপারে কিছু জানায়নি আরাকান আর্মি।

যদিও আরাকান আর্মির এই দাবি স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি দ্য ইরাবতি। হতাহতের বিষয়ে মিয়ানমার সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের ব্রিগেডিয়ার জেনারেল উইন জ্য ও-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কেবল সেনাবাহিনীর হামলার কথা বলেছেন। তবে কতজন হতাহত হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।