র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত-১

গাজীপুরের পূবাইল এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নজরুল ইসলাম নজু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
র‌্যাব জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি, তিনটি শটগান এবং ইয়াবা জব্দ করা হয়েছে। নজুর নামে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধ চলাকালে র‌্যাবের এক সদস্যও আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানায় র‌্যাব।

র‌্যাব-১ এর এএসপি কামরুজ্জামান সাংবাদিকদের জানান, সিটি করপোরেশনের পূবাইল তালটিয়া বালুর মাঠ এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব-১। এসময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। র‌্যাব পাল্টা গুলি ছুড়লে নজরুল ইসলাম নজু গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিযে যায়।

পরে নজুকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত নজরুল ইসলাম নজুু গাজীপুরের টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকার মৃত মোস্তফার পুত্র।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।