বিরতি শেষে

বেশ কিছুদিন লন্ডনে থাকার পর জনপ্রিয় ফোক সংগীতশিল্পী মৌসুমি আক্তার সালমা এখন ঢাকায়। কিছুদিনের বিরতি শেষে ফের গানে মনোযোগী হয়েছেন তিনি। বর্তমানে নতুন কিছু গান করছেন। সালমা ‘সালমা মিউজিক’ নামে একটি ইউটিউব চ্যানেলে করেছেন সালমা। এ চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করছেন। এর বাইরে অন্য কোম্পানি থেকেও গান করছেন। সালমা বলেন, বিভিন্ন ঝামেলার পরও আমি একজন সংগীতশিল্পী। তাই গানটা চালিয়ে যেতে চাই সবসময়।

আমার শ্রোতাদের নিরাশ করতে চাই না। আর সে কারণেই নতুন গানে মনোযোগী হয়েছি। সম্প্রতি আমার গাওয়া ‘কে যে কখন’ ও ‘আউলা প্রেম’ গান দুটি প্রকাশ হয়েছে। সাড়াও ভালো মিলেছে। আমি শ্রোতাদের প্রতি কৃতজ্ঞ। এদিকে সালমা বেশ কিছু নতুন গানের কাজ শেষ করেছেন ইতিমধ্যে। এ গানগুলো মিউজিক ভিডিও করে নির্দিষ্ট সময় পর পর প্রকাশ করবেন বলে জানালেন। সালমা বলেন, আমি এরইমধ্যে আমার নামে চ্যানেল করেছি। নিজের গানগুলো সুন্দর করে শ্রোতাদের কাছে পৌঁছাতেই এ উদ্যোগ নিয়েছি। পাশাপাশি অন্য অডিও কোম্পানির কাজও করবো। সে লক্ষ্যে কয়েকটি নতুন গানের কাজ শেষ করেছি। এ গানগুলোর কথা, সুর ও সংগীত করেছেন একেকটি একেকজন। তাই গানে বেশ ভ্যারিয়েশন পাবেন শ্রোতারা। এগুলোর মিউজিক ভিডিও করবো খুব শিগগিরই। ইচ্ছে আছে আসছে ঈদে অন্তত একটি গান প্রকাশের। আর বাকি গানগুলোও নির্দিষ্ট সময় পর পর প্রকাশ করবো। আমার বিশ্বাস নতুন গানগুলোও শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।