বন্যার পানি দ্রুত নেমে যাচ্ছে

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, বন্যার পানি দ্রুত নেমে যাচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পানি বিপদসীমার নিচে নেমে যাবে। আর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, আগামী ১০ দিনে বড় ধরনের বন্যার কোনও পূর্বাভাস নেই। বন্যার ঝুঁকিও কমে যাচ্ছে। বঙ্গোপসাগরে যে তিন নম্বর সর্তক সংকেত দেয়া রয়েছে, তা ধীরে ধীরে তুলে নেয়া হবে।

আজ সোমবার রোববার (২৮ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান ভুঁইয়া ও আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দীন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণপ্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, গেল সপ্তাহের শেষ থেকে সারাদেশে এবং দেশের উজানে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে। এতে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি হ্রাস পাওয়া শুরু করেছে। আশা করছি, ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সব পয়েন্টে পানি নেমে যাবে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দীন আহমেদ বলেন, আগামী ১০ দিন ভারতীয় অংশে বাংলাদেশের উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে হালকা ধরনের বৃষ্টিপাত হবে। একই সঙ্গে বাংলাদেশেরও বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। বর্তমানে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর যে সতর্ক সংকেত দেয়া হয়েছিল তা দু’একদিনের মধ্যে তুলে নেয়া হবে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,