গাজীপুরে কার্ভাডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৩

গাজীপুরে সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা কার্ভাডভ্যানের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাস্টারবাড়ির নান্দয়াইন এলাকায় নিরিবিলি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মেট্রোপলিটন সদর থানার ওসি সুমীর চন্দ্র সুত্রধর জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিকল হওয়া একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। অন্যদিকে একটি পিকআপভ্যান গাজীপুরের চৌরাস্তা থেকে ময়মনসিংহ যাচ্ছিল।

পথে নান্দয়াইন এলাকায় নিরিবিলি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কায় দেয় ওই পিকআপভ্যানটি। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালকসহ তিনজন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।