ভয়ঙ্কর রূপে অ্যাঞ্জেলিনা জোলি

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। অভিনয় দিয়ে তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার, দুইবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং একবার একাডেমি পুরস্কার লাভ করেছেন মার্কিন এই অভিনেত্রী। তবে এবার ভয়ঙ্কর পরী মেলফিসেন্ট রূপে সেলুলয়েডে ফিরছেন জোলি। মাথায় শিং আর দুই ডানা নিয়ে বড় পর্দায় ফের জাদু দেখাবেন তিনি। ইউটিউবে প্রকাশিত হয়েছে তার নতুন ছবি মেলফিসেন্ট: মিসট্রেস অফ অভিল’র ট্রেলার। বলা যেতে পারে, জোয়াকিম রোনিং পরিচালিত ছবিটির মাধ্যমে প্রায় চার বছর পর পর্দায় ফিরছেন জোলি। ‘মেলফিসেন্ট: মিসট্রেস অফ এভিল’ ছবিতে ডানা আর শিংয়ে ভয়ঙ্কর পরী মেলফিসেন্টের জাদুর মায়া ছড়িয়ে পরবে চারিদিকে। যার মধ্যদিয়ে বাই দ্যা সির পর এই সিনেমার মাধ্যমেই প্রায় চার বছর পর পর্দায় ফিরছেন অ্যাঞ্জলিনা জোলি।
ছবির চিত্রনাট্যে প্রিন্সেস অরোরাকে বিয়ের প্রস্তাব দেন প্রিন্স ফিলিপ। কিন্তু বিষয়টি নিয়ে চিন্তিত গডমাদার মেলফিসেন্ট। ভালোবাসা, বিয়ে কিংবা মানুষ সম্পর্কে মেলফিসেন্টের ধারণা বদলাতে তাকে আমন্ত্রণ জানান রানি ইংগ্রিত। যদিও তা উদ্দেশ্যপ্রণোদিত। ১৯৫৯ সালে মুক্তি পেয়েছে ফরাসি লেখক চার্লস পেরোর দ্যা স্লিপিং বিউটি অবলম্বনে তৈরি হয়েছে ‘স্লিপিং বিউটি’। ৫৫ বছর পর ২০১৪ সালে আলোর মুখ দেখে এর রিমেক চলচ্চিত্র মেলফিসেন্ট। যার সিক্যুয়াল ‘মেলফিসেন্ট: মিসট্রেস অফ এভিল’। ১৮ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি পরিচালনা করেছেন জোয়াকিম রোনিং।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।