খল অভিনেতা ডিপজলের প্রশংসায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম

সম্প্রতি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনতামূলক একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ে বিজ্ঞাপনের ভিডিওটি ছড়িয়ে পড়েছে এবং এটি প্রচারের পর দারুণ সাড়া পাচ্ছেন তিনি। ডিপজল বলেন, প্রাণ-আরএফএল গ্রুপের আরএফএল’র সৌজন্যে সড়ক নিরাপত্তা নিয়ে চলছে ‘দেশ আমার দোষ আমার’ শিরোনামের একটি সামাজিক সচেতনতার ক্যাম্পেইন। তার অংশ হিসেবে এতে কাজ করেছি। এটি প্রচারের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। জনগণ সচেতন হোক এটাই চাওয়া আমার। এরইমধ্যে এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। চলচ্চিত্রের মতো এখানেও তার অভিনয় দূর্দান্ত বলে উল্লেখ করেছেন অনেকে।
বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, সামনে এসে টোকা দিয়ে ডিপজল বলছেন, ‘কি ভাতিজা, নবাব হইছো? রং সাইডে গাড়ি চালাও- রাস্তা চেন না? ফিডার খাও?’ উল্লেখ্য, ডিপজলের বাংলা সিনেমায় আগমন হয় পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে ১৯৮৬ সালে। তার প্রথম ছবি ‘টাকার পাহাড়’। টানা কয়েক বছর খল অভিনেতা ও নায়ক হিসেবে দাপটের সঙ্গে অভিনয়ের পর বিরতি নিয়ে আবার ফিরেন তিনি। চলচ্চিত্রের অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাও করেছেন তিনি। সবশেষ তার অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পায়। এ ছবিটিও পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। ডিপজল অভিনীত ছবিগুলোর মধ্যে ডিপজলের ‘সানডে মানডে ক্লোজ কইরা দিমু’, ‘আহো ভাতিজা আহো’, ‘সীল মাইরা দিমু’ ইত্যাদি সংলাপগুলো ইউটিউবেও বেশ ভাইরাল হয়েছে। এখনো তার দেওয়া এসব সংলাপ প্রায় প্রতিদিনই ভিডিও কিংবা ছবি আকারে ফেসবুকে ট্রল হচ্ছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।