তিন চরিত্রে আসিফ আকবর

সম্প্রতি মুক্তি পেয়েছে আসিফ আকবরের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘হাহাকার’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর। ফেরারী ফরহাদের কাহিনী ও চিত্রনাট্যে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন পরিচালক ওয়াহীদ বিন চৌধুরী। ‘হাহাকার’ মিউজিক্যাল ফিল্মের গানের কথাগুলো লিখেছেন নীহার আহমেদ। এতে অভিনয় করেছেন শিল্পী আসিফ আকবর নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি আসলে গানের মানুষ। কিন্তু দিন দিন ভালো গল্পের লোভে পরে যাচ্ছি। আগের গানে শুধু কণ্ঠ দিলেও ইদানিং গানের সঙ্গে অভিনয় করেও বেশ প্রশংসা পাচ্ছি।
গানটির শুটিংয়ের আগে ফেরারী ফরহাদের কাহিনী ও চিত্রনাট্য শুনে আমি মুগ্ধ হয়ে যাই। তাই আর লোভ সামলাতে পারিনি। আমার সব দর্শক-শ্রোতা এই গানে আমাকে তিনটি চরিত্রে দেখতে পাবে। সময়টা ছোট বেলা থেকে বাবার হাত ধরে বেড়ে উঠা থেকে নিজে বাবা হওয়া পর্যন্ত। আশা করি দর্শক-শ্রোতা নিরাশ হবে না। মিউজিক্যাল ফিল্ম প্রসঙ্গে নির্মাতা ওয়াহীদ বিন চৌধুরী বলেন, আসিফ আকবর আমার খুব পছন্দের একজন মানুষ। প্রকাশের পর থেকে তার এ গানটির ভালো সাড়া পাচ্ছি। অনেকেই ফোন করে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, ‘হাহাকার’ মিউজিক্যাল ফিল্মটি অর্ক মাল্টিমিডিয়ার ব্যানারে গতকাল (৩রা জুলাই) বুধবার প্রকাশ পেয়েছে। নতুন এই মিউজিক্যাল ফিল্মটিতে আসিফ আকবর ছাড়াও অভিনয় করেছেন আমিন আজাদ, অর্নব অন্তু, নিম্মি, তাহী ও সিয়ামসহ অনেকেই।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।