বরগুনায় রিফাত হত্যায় আরও একজন গ্রেপ্তার

বরগুনায় রিফাত শরীফকে কুপিয়ে হত্যার মামলায় সাগর নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো.সোহেল রানা প্রথম আলোকে এ কথা জানান।
২৫ জুন রিফাত শরীফকে হত্যার পরদিন ১২ জন আসামির নাম উল্লেখ করে মামলা দায়ের করেন তাঁর বাবা মো. আ. হালিম দুলাল শরীফ। মামলায় পাঁচ–জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়। এ মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন (২৫)। বাকি আসামিরা হলেন মো. রিফাত ফরাজী (২৩), মো. রিশান ফরাজী (২০), চন্দন (২১), মো. মুসা, মো. রাব্বি আকন (১৯), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রায়হান (১৯), মো. হাসান (১৯), রিফাত (২০), অলি (২২) ও টিকটক হৃদয় (২১)।

এজাহারভুক্ত ১২ আসামির মধ্যে আগে ধরা পড়েছেন চন্দন ও মো. হাসান। আর নাজমুল হাসান একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তিনজনকেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ছাড়া গতকাল গভীর রাতে পটুয়াখালী শহরের একটি বাসা থেকে সাইমুন (২১) নামে একজনকে আটক করা হয়েছে।

গত বুধবার প্রকাশ্যে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা হয় রিফাতকে। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এ নিয়ে দেশজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।