পেটের দায়ে রিকশা চালিয়ে ভাইরাল হওয়া সেই রুমানাকে রিকশা অনুদান

নিজস্ব প্রতিবেদক : গত ১৩ জুন দৈনিক নতুন কাগজ পত্রিকায় ‘পেটের দায়ে রিকশা চালাচ্ছে রুমানা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে মুহুর্তেই সেটি বিভিন্ন অনলাইন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হয়। দৈনিক নতুন কাগজের সহ: বার্তা সম্পাদক এস এম শামীমের লেখা এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর দেশ ও দেশের বাহিরে বসবাসরত অনেকই রুমানাকে সহযোগিতার আশ্বাস দেন। এরই মধ্যে ইতালিস্থ মানিকগঞ্জ জেলা সমিতির সভাপতি মো. নায়েব আলী ও সদস্য মোজাম্মেল হেসাইন মোল্লার মাধ্যমে সংঘঠনটির পক্ষ থেকে রুমানাকে একটি রিকশা প্রদান করা হয়।

রাজধানীর তেজকুনিপাড়া খেলাঘর মাঠে ২৫ জুন (মঙ্গলবার) দুপুরে ইতালিস্থ মানিকগঞ্জ জেলা সমিতি কর্তৃক ‘অনুদানের রিকশা হস্তান্তর’ অনুষ্ঠানে তেজগাঁও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসানের উপস্থিতিতে রুমানার কাছে রিকশাটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে কাউন্সিলর শামীম হাসান ইতালিস্থ মানিকগঞ্জ জেলা সমিতিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তার নিজ উদ্যেগে রুমানার জন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করে দেয়ারও আশ্বাস দেন। এসময় দৈনিক নতুন কাগজের সহ: বার্তা সম্পাদক এস এম শামীম বলেন, ‘মানুষ মানুষের জন্য, আমাদের দেশের বিভিন্ন প্রান্তে রুমানাদের মাতো আরো অনেকই আছে যারা জীবিকার তাগিদে প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে। তিনি বলেন, আমরা গণমাধ্যম কর্মিরা এইসমস্ত বিষয়গুলো তুলে ধরলে হয়তো তারা উপকৃত হবেন।

‘অনুদানের রিকশা হস্তান্তর’ অনুষ্ঠানে স্বদেশ টিভি ও রেডিও স্বদেশ’র চেয়ারম্যান আর.জে সাইমুর রহমান, আলোড়ন নিউজের প্রকাশক আশীষ মল্লিক, বৈশাখী টেলিভিশন পরিবারের সদস্য ডি. কস্তাসহ স্থানীয় নেতা-কর্মি, জনসাধারণ ও রুমানার পরিবারের সদস্যরা এবং বিভিন্ন ‍গনমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ