ওয়াসার পানিতে দুর্গন্ধ আর মশার উপদ্রব

সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও সব ধরনের সেবা থেকে বঞ্চিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৭ নং ওয়ার্ডের বাসিন্দারা। ভাঙা রাস্তা, ওয়াসার পানিতে দুর্গন্ধ, মশার উপদ্রব, মাদকসহ সমস্যার শেষ নেই ওয়ার্ডটিতে। ওয়ার্ডের কাউন্সিলর বলছেন দীর্ঘদিন ধরে ইউনিয়নে থাকায় অবহেলিত ওয়ার্ডটির সমস্যা দূর করতে একটু সময় লাগবে।উত্তরবাড্ডা, মধ্যবাড্ডা, মেরুলবাড্ডা, আফতাবনগর, আদর্শনগর হয়ে রামপুরা ব্রিজ পর্যন্ত সীমানা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৭ নং ওয়ার্ড গঠিত।দীর্ঘদিন ধরে ইউনিয়নের অধীনে থাকায় ওয়ার্ডটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই কাঁচা রাস্তা, রাস্তায় পানি জমে থাকা, সুয়ারেজ ব্যবস্থার দুর্বলতা, গ্যাস সংকট, পানিতে দুর্গন্ধ ও মাদক সমস্যায় অতিষ্ঠ এলাকার মানুষ। বৈঠাখালি এলাকায় এখনও দেখা মেলে কাঁচা রাস্তা ও বাঁশের সাকোঁ। বেশিরভাগ বাড়িঘর জলাশয় ভরাট করে গড়ে ওঠায় মশার উপদ্রবও বেশি। মধ্যবাড্ডার পাঁচতলা এলাকায় রাস্তার ম্যানহোলের ঢাকনা নেই অনেকদিন। এখানে খাবার পানিতেও দুর্গন্ধ। সে সঙ্গে পয়ঃনিষ্কাশনের দুর্বলতাতো আছেই।মেরুল বাড্ডার একমাত্র খেলার মাঠটি তদারকির অভাবে অনেকটাই ব্যবহার অনুপযোগী। সমস্যা জর্জরিত ওয়ার্ডের এসব সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানালেন স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর আলম। এলাকার বেশিরভাগ মানুষ নিম্নবিত্ত। তাই সমস্যা দূর করতে কর্তৃপক্ষের সুদৃষ্টি চাইলেন তারা।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।