হবিগঞ্জের নবীগঞ্জে রমজানে অতিরিক্ত লোডশেডিং, আন্দোলনে এলাকাবাসী

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অসহনীয় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষেরা। এ সময় দেড় ঘণ্টা শহরের যান চলাচল বন্ধ থাকে।

আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার নতুন বাজার মোড় এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

 

আন্দোলনকারীরা অভিযোগ করে জানান, ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণের অজুহাতে বিগত ছয় বছর ধরে শুক্র ও শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এবং পবিত্র রমজান মাসে ইফতার, তারাবির নামাজ ও সেহরির সময় অতিমাত্রায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। নবীগঞ্জের সর্বস্তরের জনগণ পূর্ব নির্ধারিত এ অবরোধ কর্মসূচির আয়োজন করেন।

খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানী, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন, নবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এ টি এম সালামসহ জনপ্রতিনিধিরা সুশীল সমাজের নেতারা ও সাংবাদিকদের উপস্থিতিতে আন্দোলনকারীদের দাবি বাস্তবায়নসহ সাত দিনের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,