মিরসরাইয়ে এসএসসিতে পাশের হার ৮১.৪৩%, দাখিল ৮৯.৯১%

মিরসরাইয়ে এসএসসিতে কমেছে পাশের হার ও জিপিএ-৫, তবে দাখিলে বেড়েছে পাশের হার ও জিপিএ-৫। এবার উপজেলায় পাশের হার এসএসসিতে ৮১.৪৩%, দাখিল ৮৯.৯১%, এসএসসিতে জিপিএ-৫ পায় ১৭৪ জন, উপজেলার ৪৫ টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে একটিমাত্র বিদ্যালয় শতভাগ পাশ করে। এবার ৫ হাজার ৫’শ ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৪ হাজার ৪’শ ৩২ জন। শতভাগ পাশ ও ৭১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জনের মধ্যদিয়ে বরাবরের মতো এবারও উপজেলার প্রথম হয়েছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় (জেবি)। উপজেলায় ২০১৮ সালে পাশের হার ছিল ৮৫.৪৫% ও জিপিএ-৫ পায় ২২৪ জন, ২০১৭ সালে পাশের হার ছিল ৮৫% ও জিপিএ-৫ পায় ২৩০ জন।

জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার বলেন, ১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত এসএসসি ফলাফলের দিক দিয়ে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে জেবি স্কুল। এবার ১৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে ৭১ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এ গ্রেড পায় ১০৭ জন, এ মাইনাস পায় ৭ জন।

দাখিল পরীক্ষায় উপজেলার ২৬টি মাদ্রাসা থেকে ১ হাজার ১’শ ৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৯’শ ৬৩ জন, পাশের হার ৮৯.৯১% এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন। শতভাগ পাশ করে উপজেলায় প্রথম হয়েছে আবুতোরাব ফাজিল মাদ্রাসা, দ্বিতীয় হয়েছে মিঠাছরা ফাজিল মাদ্রাসা। উপজেলায় ২০১৮ সালে পাশের হার ছিল ৮৩.৪২% ও জিপিএ-৫ পায় ৫ জন, ২০১৭ সালে পাশের হার ছিল ৭৯.৬৬% ও জিপিএ-৫ পায় ৫ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন জানান, মিরসরাইতে এসএসসিতে শতভাগ পাশ করেছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়। শতভাগ পাশ ও ৭১ জন জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম হয়েছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় এবং দাখিলে প্রথম হয়েছে আবুতোরাব ফাজিল মাদ্রাসা।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ