‘ফণীর’ ভয়ে ভারতে ৪৩ ট্রেন বন্ধ !!!!

ঘূর্ণিঝড় ফণী আঘাত হানার আশঙ্কায় ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চল রেলওয়ে ৪৩ টির বেশি ট্রেনের যাত্রা বাতিল করেছে। আগামী দুইদিন এসব ট্রেন চলাচল বন্ধ থাকবে। কাল শুক্রবারের মধ্যে দেশটির ওডিশা রাজ্যের উপকূলীয় এলাকায় ফণী আঘাত হানতে পারে।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস বলছে, কাল ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ভারী থেকে খুব ভারী বৃষ্টি হতে পারে।

অনলাইনের খবরে জানানো হয়, দক্ষিণ পূর্বাঞ্চল রেলওয়ে ভারতের দক্ষিণাঞ্চল ও পুরির মধ্যে চলাচলকারী ১৭টি ট্রেনের যাত্রা বাতিল করেছে। দক্ষিণ ভারতের ২৬টি ট্রেনের যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের নিরাপদে রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের কবলে পড়ার আশঙ্কায় থাকা দুই রাজ্য ওডিশা ও পশ্চিমবঙ্গে ত্রাণবাহী গাড়ি ও ট্রেন প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষে এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে দক্ষিণ-পূর্বাঞ্চল রেলওয়ে।

ঘূর্ণিঝড় ফণী যে সময়ে ওডিশা উপকূল পার করার কথা, সে সময় ভদ্রক-ভুবনেশ্বর-পুরি-বিশাখাপত্তম এলাকায় ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। সরকারি এক কর্মকর্তা জানান, পশ্চিমবঙ্গ সরকার পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। উপকূলীয় এলাকা থেকে পর্যটকদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,