তরুণ নারী উদ্যোক্তা জাকিয়ার বিজয়ের গল্প

স্বদেশ নিউজ২৪: পুরুষতান্ত্রিক সমাজে শ্রেষ্ঠ সম্পদের নাম মা। সেই ‘মা’ নারী সমাজের পথিকৃৎ। সফলতার মলাটে বাঁধানো এক রঙিন ডায়েরি। মাটির ঘর থেকে মহাকাশে ছুটে চলা বিমান আজ তাদের দখলে। সভ্যতার প্রতিটি পাতায় আজ তাদের হাতের চিহ্ন। তবুও আজ তাদের একাংশ নির্যাতিত, অবহেলিত, এক অদৃশ্য পিছুটানে বন্দি। নারীরাই আজ সফল ও সফলতার পথে। তেমনি অনেক নারী উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছেন। জাকিয়া দূতি একজন আত্মবিশ্বাসী নারী উদ্যোক্তা। বাবা হারুনুর রশীদ, মা মোর্শেদা বেগম। জাকিয়া সুলতানা দ্যূতী স্বদেশ নিউজ২৪.ডট কমের সম্পাদক আরজে সাইমুর রহমানকে তার বিজয়ের গল্প বলতে গিয়ে জানান- আমি যখন বিবিএ ফাস্ট ইয়ারে পরি তখন ই চিন্তা আসে বিজনেস নিয়ে।মাধ্যমিক এবং উচ্চ মাধ্যবিক এ ব্যবসায় বানিজ্য বিভাগে পড়াশোনা করাতে আগেহ থেকেই ইচ্ছা ছিলো ব্যবসা বিষয়টা নিয়ে প্র‍্যাক্টিক্যালি কাজ করবো।জামা-কাপড়ের ওপর নেশা থাকার কারণে এইটা দিয়েই শাহস করে শুরু করে দেই ১০/১১/২০১৭ সালে।পারবারিক কোনো সাপোরট আমি পাইনি,নিজের জমানো কিছু টাকা আর ৫০০ টাকা বেতনের টিউশনির টাকা থেকে মাত্র ৫০০০/- মূলধন আর ১০টা জামা নিয়ে আমি এই ব্যবসা শুরু করি।
তারপর মাথায় আসলো।ব্যবসার কৌশল শিখার তাই বিবিএ করি মারকেটিং এ মেজর নিয়ে। আমার ইউনিভারসিটির শিক্ষকরা আমাকে আমার কাজ নিয়ে অনেক অনুপ্রাণিত করতেন।তাদের প্রশংসাই আমার মনে আরো শাহস এনে দেয়।এরপর আমি জামার পাশাপাশি শাড়ী নিয়ে কাজ করা শুরু করি।শাড়ী আর জামার জন্য মিরপুর,মোহাম্মদপুর সব জায়গায় নিজেই কারিগর খুজে বের করি।নিজের ডেলিভারি আমি এখনো নিজেই দেই আর দূরের গুলা কুরিয়ারে দেই।আমার পেজ এ লাইক কম কিন্ত তারপরেও আলহামদুলিল্লাহ আমার বিজয়িনী নামটা এখন কম বেশি সবাই চিনে।আমার মূল উদ্দেশ্য সেল বারিয়ে মূলধন যোগানো নয়,আমার মূল উদ্দশ্য হলো,বিজয়িনী নামটা সবার মনে বসিয়ে দেওয়া।সবাই এখন যখন বিজয়িনী বলে আমাকে ডাকে তখন অনেক শান্তি পাই।
আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আরো বড় হতে পারি আর একদিন নিজের শোরুম দিতে পারি।
এই পথ চলায় ছিল অনেক বাধা অনেক নিষেধ অনেক কষ্ট কিন্তু নিজের প্রতি গভীর আত্মবিশ্বাস থাকায় তিনি আজ বিজয়িনীর এর প্রতিষ্ঠাতা। ফ্যাশন ডিজাইনার হবার প্রখর ইচ্চা ছিল তার স্বপ্ন আজ সফল হয়েছে। তার পেজ বিজয়িনী আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে গেট টু গেদার ও ফ্যাশন রানওয়ে। যেখানে নারী উদ্যোক্তাদের তাদের কাজের স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান করা হয়েছে। ফ্যাশন শো, র‌্যাফেল ড্র, নাচ। মিডিয়া পার্টনার ছিল আরজে সাইমরু পরিচালিত স্বদেশ টিভি, স্বদেশ নিউজ২৪ডটকম।



আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ