নড়াইলে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ (৯ এপ্রিল) ২৭৪ ॥ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের বিলাফর-মূলখানা ও চরকান্দিপাড়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আজিজুর রহমান কটাই শেখ (৪৫) নিহত হয়েছেন।
সোমবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত আজিজুর নড়াইলের কলাবাড়িয়ার চরকান্দিপাড়ার ওলিয়ার শেখের ছেলে। এ ঘটনায় অন্তত ১৫জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। হতাহতের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগের কর্মী ও সমর্থক।
এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩নং ওয়ার্ডের মেম্বার ও বিলাফর-মূলখানা গ্রামের মাতব্বর আব্দুল কাইয়ূম সিকদার এবং চরকান্দিপাড়ার মাতব্বর আবেদ শেখ পক্ষের লোকজনের মধ্যে সোমবার সন্ধ্যায় সংঘর্ষ বেঁধে যায়। এ সময় আবেদ শেখের আপন ভাই আজিজুর রহমানকে কুপিয়ে ও গুলি করে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আবেদ পক্ষের মাসুদ শেখ জানান, সোমবার সন্ধ্যায় আবেদ শেখকে কাইয়ূম সিকদার মোবাইল ফোনে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে হামলা করে। আবেদকে কুপিয়ে ও গুলি করে আহত করা হয়। এ খবর পেয়ে আবেদ শেখের লোকজন তাকে উদ্ধার করতে গেলে আজিজুর রহমানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। হামলায় আহত আবেদ শেখের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন তিনি।
এদিকে উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে কাইয়ূম সিকদারের অবস্থাও গুরুতর। নড়াইলের নড়াগাতি থানার ওসি আলমগীর কবির, এ প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, কলাবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। শটগানের ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ ছবি সংযু

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,