ভেড়ামারায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১

কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গোয়ালঘর থেকে সৃষ্ট আগুন পুড়িয়ে ছাই হয়ে গেছে বসতবাড়ি। নিহতের নাম সালেহা বেগম (৬৩)। তিনি উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আনছার আলীর স্ত্রী। মঙ্গলবার রাত ২ টার দিকে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আনছার আলী তার বসতবাড়িতে গরু পালন করেন। তার গোয়াল ঘরে রয়েছে ৩টি গরু। গরুকে মশার হাত থেকে রক্ষা করতে তিনি কয়েল জাতীয় গোবরের দইলি দিয়ে ধোঁয়া সৃষ্টি করেছিলেন।

রাত ২টার দিকে দইলির আগুন খড়ে পড়ে গিয়ে গোয়াল ঘরে আগুন ধরে যায়। ভয়াবহ ওই আগগুনে একে একে পুড়ে ছাই করে দেয় গোয়ালঘরে ৩টি গরু, বসতবাড়ি, রান্নাঘর এবং বাড়ির আসবাবপত্র। ঘরের মালামাল উদ্ধার করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান বাড়ির গৃহবধু সালেহা বেগম। প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এলাকাবাসি। পরে ফায়ার সার্ভিস’র দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রবীর কুমার দেবনাথ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। গরুর গোয়ালে ধোঁয়া সৃষ্টি করার জন্য দইলি থেকে আগুনের সূত্রপাত হয়।

ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম লালু জানিয়েছেন, ভয়াবহ অগ্নিকান্ডে পুরো বসতবাড়িই পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির গৃহকর্ত্রীও নিহত হয়েছেন। পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।