মিরসরাইয়ে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ১৩ যাত্রী আহত

মিরসরাইয়ে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ১৩ যাত্রী আহত
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে অজ্ঞাত যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ১৩ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৬ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চরারকুল এলাকায় চট্টগ্রামমুখী মাইক্রোবাসকে (চট্টমেট্রো-চ ১১-৭৪৪৬) দ্রুতগতির যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। পরে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে প্রেরণ করা হয়। সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন ফিরোজ (২৩), নাছির হাওলাদার (৬৫), জাকির (৪৫), নুর মাহমুদ (৪০), ইকবাল হোসাইন (৩৫), সুলতান (৬০), আলী আহাম্মদ (৪৭), আব্দুল মাহবুব (৬০) আব্দুল হাকিম (৫০), সেকান্দার (৪৭), ইউনুস (৪০), মনিরুল আলম (৪০) ও ইছহাক (৫৫)। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর, তারা সবাই চট্টগ্রাম জেলার পতেঙ্গার উত্তর মাইজপাড়া এলাকার বাসিন্দা।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার রবিউল আজম জানান, চট্টগ্রামমুখী মাইক্রোবাসকে অপর একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মাইক্রোবাসে থাকা চালকসহ ১৩ যাত্রী আহত হয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং আটকা পড়া যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হই। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে প্রেরণ করি, দুইজনের অবস্থা গুরুতর। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা বগুড়া সফর শেষে চট্টগ্রামে ফিরে যাচ্ছিলো।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।