নড়াইলে অবমুক্ত করা মাছ বিনামূলে পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের পুলিশ সুপারের অবমুক্ত করা মাছ বিনামূল্যে পুলিশ পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)। গতকাল সকালে পুলিশ সুপারের কার্যালয়ের পেছনের পুকুর থেকে এ মাছ আহরণ করা হয়। আহরণ করার পর এ মাছ নড়াইল পুলিশ লাইনে অবস্থানরত পুলিশ সদস্যদের মধ্যে খাবারের জন্য পুলিশ মেসে পাঠান। সেই সাথে নড়াইলে যে সমস্ত পুলিশ কর্মকর্তা-কর্মচারীগণ পরিবার নিয়ে বসবাস করেন তাদেরকেও এ মাছ বিতরণ করেন। উল্লেখ্য যে, গত বর্ষা মৌসুমে পুলিশ সুপারের কার্যালয়ের পুকুরসহ জেলা পুলিশের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি পরিত্যক্ত পুকুর মাছ চাষের উপযোগী করে তাতে মাছ ছাড়েন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)। এরই ধারাবাহিকতায় আজ তিনি প্রথম মৎস্য আহরণ করেন। আহরণকালে মাছের আকার বেশ বৃদ্ধি পেয়েছে বলে দেখা যায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপারের সহধর্মিনী শিক্ষাবিদ নাহিদা আক্তার চৌধুরী সুমি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস হোসেন পিপিএম, ডিবি’র ওসি আশিকুর রহমান প্রমুখ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। #### ছবি সংযুক্ত

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,