শাহরুখ খানের একটা ছোট্ট গোপন কথা জানতে চান?

শাহরুখ খানের একটা ছোট্ট গোপন কথা জানতে চান? তার আগে শুনুন, এই গোপন কথাটি কে জানাচ্ছেন। তিনি গৌরী খান, শাহরুখ খানের স্ত্রী। বললেন, ‘যদি কোনো পার্টিতে আমাদের একসঙ্গে যাওয়ার কথা থাকে, তখন দেখা যায় আমি ২০ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাই। কিন্তু শাহরুখের তৈরি হওয়ার জন্য দুই থেকে তিন ঘণ্টা লেগে যায়।’ গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের সেন্ট রেজিস হোটেলে হিন্দুস্তান টাইমস আয়োজন করে ‘ইন্ডিয়াস মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডস ২০১৯’ অনুষ্ঠান। সেখানে সবচেয়ে স্টাইলিশ কাপলের পুরস্কার পেয়েছেন বলিউডের এ সময়ের অন্যতম প্রভাবশালী দম্পতি শাহরুখ খান ও গৌরী খান।

মঞ্চে পুরস্কার নিতে এসে গৌরী খান আরও বলেন, ‘আজকের অনুষ্ঠানের জন্য তৈরি হতে অনেক চেষ্টা করে আমি দুই-তিন ঘণ্টা সময় নিয়েছি। আর ওর প্রায় ছয় ঘণ্টা লেগেছে।’ এ সময় তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন বলিউডের কিং খান। একটু লজ্জা পেলেও হাসি থামাতে পারেননি। স্ত্রীকে থামিয়ে দিয়ে তিনি বললেন, ‘আমার মনে হয়, এ কারণেই আজ তোমাকে এত সুন্দর দেখাচ্ছে যে চোখ ফেরানো যাচ্ছে না।’ শুনে দর্শকসারিতে বসে থাকা সবাই হেসে ওঠেন।

অনুষ্ঠান থেকে বাসায় ফিরে এসে সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন গৌরী খান। সঙ্গে লিখেছেন, ‘সত্যি এই সন্ধ্যাটা আমরা খুব উপভোগ করেছি।’

আমন্ত্রিত অতিথিদের আগে থেকেই জানিয়ে দেওয়া হয়, ‘ইন্ডিয়াস মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডস ২০১৯’ অনুষ্ঠানে সবাইকে কালো পোশাক পরে আসতে হবে। অনুষ্ঠানে গৌরী খান পরেছিলেন একটি অফ শোল্ডার জাম্প স্যুট আর শাহরুখ খান যথারীতি কালো স্যুট। লালগালিচা নয়, সেখানে সবাইকে কালোগালিচা সংবর্ধনা দেওয়া হয়। শাহরুখ খান ও গৌরী খান অনুষ্ঠানে প্রবেশ করার আগে সেই কালোগালিচায় দাঁড়িয়ে আলোকচিত্রীদের সামনে পোজ দেন।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।