তাহিরপুরে ৭ম শ্রেণীর ছাত্রী অপহরণ

সুনামগঞ্জের তাহিরপুরে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ৭ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় অপহরণ হওয়া ছাত্রীর পিতা এ বিষয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের উক্তিয়ারগাও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মাছুম মিয়া উত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিতো।

কিন্তু বখাটের এ প্রস্তাবে রাজী না হওয়ায় গত ২৬শে মার্চ রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ছাত্রী বাইরে গেলে মাছুম মিয়াসহ তার সঙ্গীসহ কয়েকজন মিলে জোরপুর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়।

ছাত্রীর পিতা সংবাদিকদের জানান, প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় তার নাবালিকা মেয়েটিকে জোরপূর্বক মাছুম ও তার সহযোগিরা অপহরণ করেছে। গত কয়েকদিন ধরে তার সন্ধান না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউল আলম জানান, ৭ম শ্রেণীর এক ছাত্রী অপহরণ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।