আফগানিস্তানে ভয়াবহ বন্যায় ৩২ জনের মৃত্যু

আফগান সরকারের একজন কর্মকর্তা শনিবার জানিয়েছেন, দেশটিতে তাৎক্ষণিক বন্যায় কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। ওই কর্মকর্তা জানিয়েছেন, দেশটির পশ্চিমাঞ্চলে ওই বন্যায় ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র ভেসে যাওয়ায় অনেক পরিবার বাস্তুচ্যুত হয়েছেন।আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন মুখপাত্র হাসিবুল্লাহ শির খানি বলেছেন, বৃহস্পতিবার ব্যাপক বৃষ্টিপাতের পর সাতটি প্রদেশে ওই বন্যা হয়। তিনি বলেন, তাৎক্ষণিক এই বন্যায় ১২ জন নিখোঁজ রয়েছেন এবং সাতশ’র বেশি ঘরবাড়ি ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।এমন এক সময় এই বন্যা হলো যখন ইতোমধ্যেই গত বছরের ভয়াবহ খরা এবং তালেবানদের সঙ্গে চলা ১৭ বছরের যুদ্ধের কারণে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।ইরানের সীমান্তবর্তী হেরাত প্রদেশের একটি গ্রামের বাসিন্দা শির আহমেদ বলেন, আমার বাড়ি এবং আমার চাষের জমি বন্যায় ধ্বংস হয়ে গেছে। আপনি যদি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখেন, তাহলে আপনি কেঁদে ফেলবেন।প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র জিলানি ফরহাদ বলেছেন, বন্যায় শত শত ঘরবাড়ি, কিছু ঐতিহাসিক স্থান, হাজার হাজার চাষের জমি, সেতু ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।উল্লেখ্য, আফগানিস্তানে বন্যা খুব স্বাভাবিক একটি ঘটনা; এটা সাধারণত এতটা ভয়াবহ আকার ধারণ করে না। তবে বন্যার পানি নেমে যাওয়ার জন্য প্রয়োজনীয় পানি নিষ্কাশন ব্যবস্থাসহ অন্যান্য অবকাঠামো স্বল্প হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।এ/পি

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।