কুড়িগ্রামে শোবিজের একঝাঁক তারকা

গতকাল কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পৌঁছেছেন চলচ্চিত্রের একঝাঁক তারকা। এরমধ্যে আঁচল, সাইমন সাদিক, বিপাশা কবির, আরশী, আশিকসহ বেশকিছু তারকা রয়েছেন। আঁচল বলেন, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ জয়ন্তী উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি, বিপাশা কবিরসহ বেশ কজন অংশ নিবো। মূলত আজ বিকাল ৩টায় এ অনুষ্ঠানে বিভিন্ন গানের সঙ্গে পারফর্ম করবো। চিত্রনায়ক সাইমন সাদিক জানান, আমাদের এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপক ও সাবেক সিনিয়র জেল সুপার ফরমান আলী ভাই। মূলত উনার বাড়ির সামনেই পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপক ফরমান আলী অনুষ্ঠানটি নিয়ে বলেন, এই বিদ্যালয়ের শত বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি। এ ছাড়া  কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, তিস্তা সোলার লি: এর ব্যবস্থাপনা পরিচালক এম রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারীর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজসহ অনেকে উপস্থিত থাকবেন।

এ অনুষ্ঠানে সংগীতশিল্পী রাফাত, লুবনা, রুকসার রহমান, সুরাইয়া পাপড়ি, চিত্রনায়িকা সাদিয়া ও অভিনেতা রোমিও উপস্থিত থাকবেন।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।